মাদারীপুর ৩ আসনে নৌকার মনোনয়ন পেতে চায় আ. লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ সংসদীয় আসন থেকে মনোনয়ন চান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের সদস্য মো: আনোয়ার হোসেন। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মাদারীপুর শহরের কোর্টের মোড় একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় আনোয়ার হোসেন বলেন, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে দীর্ঘ ১০ বছর যাবত আমি নির্বাচনী এই এলাকায় তৃণমুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলেমিশে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ১৯৮৮, ১৯৯৮ সালে বন্যা করোনা মহামারী সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এছাড়া আমি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর ৩ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছি। বিশেষ করে কালকিনি ১০টি, ডাসার ৫টি ও সদর ৫টি ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে সরকারের উন্নয়নের কথা প্রচার করেছি; অপরদিকে বিএনপি জামায়াতের নৈরাজ্য জালাও পোড়াও এর প্রতিবাদে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছি। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে তৃণমুল নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো।
বিএনপির হরতাল ও অবরোধের প্রেক্ষাপটে নির্বাচন কি সঠিক সময়ে হবে? আপনি কি মনে করেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, ২৮ তারিখে বিএনপি সারাদেশের সন্ত্রাসীদের এনে নয়াপল্টনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেখানে বোমাবাজি, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা, হাসপাতালে হামলা করেছিল। তিনি আরও বলেন, একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য কে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করেই খ্যান্ত হয়নি তারা লাশের উপর উঠে আনন্দ উল্লাস করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইরশাদ হোসেন উজ্জ্বল, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, ওয়ার্ড আওয়ামী নেতা জসিম ভূইয়া সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য আনোয়ার হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের সৈয়দারবালী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এম কম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সাল থেকে অদ্যবধি রাজনীতি করে আসছেন।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি