ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াই গ্রামের বন পাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:৩৬

নাটোরের  বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া পৌরসভার  সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ নভেম্বর) শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন,  প্রধান অতিথি বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্টিক ডি রোজারিও, সিএসসি, ডিডি। রাজশাহী ক্যাথলিক ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হীরক জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা এবং  প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ। এতে গেস্ট অফ অনার হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, বরিশাল ক্যাথলিক ধর্ম প্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।  জয়ন্তী উৎসব অনুষ্ঠানে আলোচনা সভা, স্মরনিকা উম্মোচন,  সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ৬০ বছর পূর্তির এই উৎসবে নতুন ও পুরাতন ৮ সহস্রাধিক শিক্ষার্থীদের এক মহামিলন ঘটে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা