উদ্বোধন হলো লিটন চৌধুরী সেতু
মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত বহুল কাঙ্ক্ষিত ‘লিটন চৌধুরী সেতুটি উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে সেতুটি উদ্বোধন করা হয়েছে।জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করেন।শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে,৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের সেতুটি ২০১৯ সালের ১২ ডিসেম্বর শুরু হয় সেতুটির নির্মাণ কাজ। তে স্প্যান সংখ্যা ১১টি এবং পিয়ার সংখ্যা নয়টি। সেতুটির পাইলের সংখ্যা ১২৩টি, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সেতুর জন্য অ্যাপ্রোচ সড়কের (সংযোগ সড়ক) দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার। ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন বাঁশি ও হা-মিম ইন্টারন্যাশনাল।সেতুটিতে স্প্যান সংখ্যা ১১টি এবং পিয়ার সংখ্যা ৯টি। সেতুটির পাইলের সংখ্যা ১২৩টি, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সেতুর জন্য অ্যাপ্রোচ সড়কের (সংযোগ সড়ক) দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার। সেতুটিতে সড়ক বাতিও সংযোগ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী, দত্তপাড়া ইউনিয়ন ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কালামৃধা,আজিমনগর ও মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজ পুর,হোসেনপুর এলাকার অধিকাংশ এলাকাসহ আশেপাশের এলাকার লক্ষাধিক মানুষের ভোগান্তির অবসান হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে উপজেলা সদরে পৌঁছানো যাবে এই সেতু দিয়ে। শুধু তাই নয় শিবচর রেল স্টেশন থেকে সহজেই যেতে পারবে নিজ গন্তব্য। ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে নদী পাড়ের মানুষের।
এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মূনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আক্তার হোসেন,এলজিইডির মাদারীপুর অঞ্চলের তত্ববধায়ক প্রকৌশলী মো: মাহফুজুর রহমান,মাদারীপুর এলজিইডির এমএসআরডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো: সেলিম সরকার,এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মজিবুর রহমান শিকদার, এলজিইডির মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী খান
শিবচর উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম জানান, শিবচরের উন্নয়নের রুপকার ও জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি শিবচরকে উন্নয়নের রোল মডেলে রুপান্তর করেছেন।তারই ধারাবাহিকতায় শিবচরে পশ্চিম দিকে আড়িয়াল খাঁ নদের উপর সেতুটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি মহোদয় সেতুটির উদ্বোধন করেন। সেতুটির উদ্বোধনের ফলে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিছুগ্রামের লোকজন শিবচর দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যেতে পারবে।সেতুটির চালু হলে এই এলাকার উৎপাদিত কৃষি পন্য সহজেই বাজারজাত করতে পারবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied