বিইউবিটিতে আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার এশিয়া ঢাকা আঞ্চলিক পর্ব। ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ৪ নভেম্বর চূড়ান্ত অনসাইট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতা সম্পর্ক প্রস্তুতি কমিটির সভাপতি, বিইউবিটির উপ-উপাচার্য ড. আলী নূর বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে বিশ্বের মর্যাদাপূর্ণ এই প্রোগ্রামিং প্রতিযোগীতার আয়োজন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৩ অক্টোবর বাংলাদেশের ১৩৮ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ২৪৬১ টি দলের অনলাইন প্রিলিমিনারি প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনলাইন প্রিলিমিনারি প্রতিযোগিতার ভিত্তিতে ১৩০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ২২৪ টি দল চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এবং প্রতিটি দলের জন্য নিযুক্ত ছিলেন একজন দক্ষ প্রশিক্ষক যেখানে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ৬৭২ জন।
প্রথম দিনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি. মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিশিষ্ট পদার্থবিদ, কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, পিএইচডি।
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা