মরুভূমির ‘সাম্মাম’ ফল এখন ডুমুরিয়ার মৎস্য ঘেরের বেড়িতে
মধ্যপ্রাচ্যের সুস্বাদু সাম্মাম ফলের চাষ শুরু হয়েছে খুলনার ডুমুরিয়ায়। গত ৩-৪ বছর ধরে বর্ষা মৌসুমে অসময়ে তরমুজ চাষ করে ডুমুরিয়ার কৃষকরা হৈচৈ ফেলে দিয়েছেন। ডুমুরিয়ার কৃষকরা এবার মৎস্য ঘেরের বেড়িতে পরীক্ষামূলকভাবে সৌদি আরবের সুস্বাদু সাম্মাম চাষ করে আবারো জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
মরুভূমির ফল সাম্মাম দেখতে তরমুজের মতো। দেশের বিভিন্ন সমতল মাটিতে এ ফল চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। তবে দেশে মৎস্য ঘেরের ভেড়িঁতে সাম্মাম চাষ এবারই প্রথম। খুলনা ডুমুরিয়া উপজেলার পাচঁপোতা গ্রামে কৃষক ইলিয়াস মোল্লা ও আফজাল মোল্লা মাত্র ৪০ টি মাদায় এ সাম্মাম ফলের বীজ রোপন করেছেন। বর্ষা মৌসুমে অসময়ে মাছের ঘেরে তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। বিভিন্ন সময়ে কৃষি অফিসে প্রশিক্ষণ নিতে গিয়ে এ দিই কৃষক দু্টি ঘেরে মাত্র ৪০টি মাদায় সুস্বাদু সাম্মাম চাষ শুরু করেন।
নতুন জাতের সুস্বাদু ফল সাম্মাম দেখতে অনেকটা বেল কিংবা বাতাবি লেবুর মতো। অনেকটা মিষ্টি কুমড়ার মতো। ভেতরে রসালো তরমুজের মতো এবং সুস্বাদু। জমিতে রোপণের দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। তিন মাসের মধ্যেই পরিপক্ক হয়। এ ফলের তেমন একটা রোগবালাই নেই। এছাড়া খুবই সামান্য সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। ওপরের আবারন ধুষর ও কমলা রঙের। এ ফলের সবচেয়ে বড় সুবিধা ওপরের আবারন অত্যন্ত শক্ত এবং পুরু। যে কারণে এ ফলটি পরিবহনে বেশ সুবিধা এবং সংরক্ষণ করা যায় অনেক দিন। মধুমতি এবং রিয়া জাতের মধ্যপ্রাচ্যের এ ফলটি ২-৩ বছর আগে এ দেশে সমতল জায়গায় চাষ শুরু করে। খুলনায় এবছর মত চাষ শুরু হওয়ায় অনেকে এখনও এ ফলের স্বাদ সম্পর্কে না জানায় দাম কম। তারপরেও তরমুজের চেয়ে দ্বিগুণ দামে এফল বিক্রি হচ্ছে।
পরীক্ষামূলকভাবে সাম্মাম ফল চাষি ইলিয়াস মোল্লা বলেন, কৃষি অফিসের পরামর্শে সৌদি আরবের এ ফল চাষে এ আগ্রহ হয়েছে। চুকনগর আল্লাহর দান বীজ ঘর থেকে তিনি এ ফলের বীজ সংগ্রহ করেন। এ ফলের চাষ অত্যন্ত লাভজনক বলে তিনি জানান।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন বলেন, গতানুগতিক ফসল উৎপাদন এখন আর লাভজনক নয়। কৃষকরা প্রথাগত ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। কৃষকদের লাভজনক অবস্থায় ফিরিয়ে আনতে ফসলে নতুনত্ব আনা হচ্ছে। অসময়ে তরমুজ চাষের পর সাম্মামের ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, এ ফলটি অত্যন্ত সুস্বাদু এবং দামি। সৌদিতে সকল হাজীরাই এ সুস্বাদু ফল খেয়ে প্রসংশা করেন। আবারন শক্ত হওয়ায় বিদেশে রপ্তানীতে সুবিধা হবে উল্লেখ করে বলেন মৎস্য ঘেরের বেড়িতে সাম্মাম চাষ করে কৃষকরা অনেক লাভবান হবেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেরর উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, সাম্মামে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়া রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও ম্যাঙ্গানিজ প্রভৃতি। এ ফল শরীরের জন্য খুবই উপকারী।
এমএসএম / জামান
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন