ইবির প্রশাসন ভবনে হঠাৎ করে ছাত্রদলের ব্যানার
দীর্ঘ সময় পরে ইবির প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদ ভবনে ছাত্রদলের ব্যানার ঝুলছে। আওয়ামী দুশাসনের প্রতিবাদ,নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ও বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ছাত্রদল ইবি শাখার নেতৃত্বে এ সমস্ত ব্যানার ফেস্টুন লাগানো হয়।'দেশ বাচাও,মানুষ বাচাও, দেশ মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত' সম্বলিত বিভিন্ন লেখা ব্যানারে শোভা পায়।নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর সকাল সাতটার দিকে এসকল ব্যানার,ফেস্টুন ছাত্রদলের নেতা কর্মীরা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ বলেন,আওয়ামী দুশাসনের কবল থেকে দেশকে হেফাজত করতে বিএনপির ডাকা অবরোধের পক্ষে ক্যাম্পাসে ব্যানার লাগিয়ে আমরা অবস্থান নিয়েছি।বিএনপি- ছাত্রদল এ দেশের প্রাণের সংগঠন যারা মনে করেছে জিয়ার আদর্শ মুছে গেছে তারা ভুল ভেবেছে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে।শাখা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান,এ ধরণের ব্যানার, ফেস্টুন লাগিয়ে বিএনপি -জামায়াতে মদদ পুষ্ট ছাত্রদল,ছাত্র শিবির ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।এ বিষয়ে ছাত্রলীগ সজাগ থাকবে। সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ব্যানার,ফেস্টুন ছিড়ে ফেলেছে। প্রক্টর ড.শাহাদাৎ হোসেন আজাদ স্বীকার করে বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পৌছিয়ে সেখানে আমরা কোন ব্যানার ফেস্টুন পাইনি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা