ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীর গোপালদিতে বসলো পশুর হাট


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৬-১১-২০২৩ বিকাল ৫:১৬
ফরিদপুরের মধুুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদি গ্রামের  শতবর্ষি এই জমজমাট হাটটি প্রশাসন বন্ধ করে দেয় ,বিষয়টি গড়াায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের  রায়  হাটে পক্ষে  আসায়  ৫  নভেম্বর রোববার থেকে  গোপালদির পশুর হাটটি বসে। হাট বন্ধের প্রতিবাদে বাজার কমিটি ও এলাকার মানুষ মানববন্ধন, সাংবাদিক সম্মেলন সব বিভিন্ন কর্মসূচি পালন করেন। হাট কর্তৃপক্ষের দাবি বেশ কয়েকবার তারা হাট পরিচালনার জন্য আদালতের নির্দেশনা পেয়েছেন। 
প্রশাসন থেকে বলা হয়েছে আদালতের নির্দেশনা তাদের কাছে স্পষ্ট নয়। দীর্ঘদিন  আইনি লড়াই চালিয়ে অবশেষে ৫ নভেম্বর রোববার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী বাজারে পুনরায় চালু হলো পশুর হাট।
সকাল থেকে এই হাটে শত শত গরু, ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু উঠতে শুরু করে। দুপু হাটে বেচাকেনা জমে উঠে জমজমাট। এতেকরে  ক্রেতা, বিক্রেতা ব্যাপারী ও হাট কর্তৃপক্ষ বেশ আনন্দিত। বেচাকেনাও হয় অনেক পশু। 
বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে এসেছে ব্যাপারীরা। গরু কিনে নিয়ে গিয়ে  বিক্রি করা হবে দেশের বড় বড় শহর গুলোতে। 
হাট কর্তৃপক্ষ জানিয়েছে এখানে সপ্তাহের প্রতি রোববার হাট বসে। গোপালদী পশুর হাঠে অনন্য হাটের চেয়ে অনেক সুবিধা বেশি,খাজনা কম,এছাড়া নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো,হাটে কোন দালালের ঠাই নাই। এখন থেকে নিয়মিত এই হাট মিলতে থাকবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত