ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশী এক যুবকের মৃত্যু


জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ photo জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ১:৩

মালয়েশিয়ার পেনাং শহরে স্ট্রোক করে মো: শাহাজ্জল নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) মালয়েশিয়া স্থানীয় সময় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। শাহাজ্জলের ফুফাতো ভাই রেজাউল করিম রেজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো: শাহাজ্জল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। জানা গেছে, শাহাজ্জল অবিবাহিত। গত ৫ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি পেনাং শহরে একটি মেশিনারীজ যন্ত্রাংশ কোম্পানিতে কাজ করতেন। গত ৩১ অক্টোবর শাহাজ্জল স্ট্রোক করলে তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে তিনি কিছুটা সুস্থ অনুভব করায় বাসায় বিশ্রাম নেওয়ার পর ৩ দিন আগে কাজে যোগ দেন । গত ৬ নভেম্বর ডিউটিরত অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালে হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে। শাহাজ্জলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়