কুড়ুলগাছি গ্রামে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে চাঁদা নিতে এসে মানিক (২৫) নামে এক চাঁদাবাজকে গ্রামবাসী আটক করেছে। কৈাশলে পালিয়েছে চাদাবাজ চক্রের আরো দুই সদস্য। পরে পুলিশে খবর দিলে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে দর্শনা থানা পুলিশ। রোববার (৮ আগস্ট) রাত ২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজজের নেতৃত্বে এসআই খান আব্দুর রহমান, এসআই মাহামুদুল, এএসআই ইদ্রিসসহ সঙ্গীয় ফোর্স জেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার আসামি আলোচিত চাঁদাবাজ চক্রের তিসজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো- কুড়ুলগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে মাসুদ রানা, একই গ্রামের খোকার ছেলে মানিক, আব্দুর রহিমের ছেলে আব্দুল আল মুবিন। রোববার রাতভর পুলিশ অভিযান চালিয়ে কুড়ুলগাছি মাঠ থেকে তাদের কে আটক করে। উদ্ধার করা হয় চাঁদার নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানাধীনা কুড়ুলগাছি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুনকে (৪৪) মোবাইল ফোনে তার স্বামী সাইফুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে নগদ এক লাখ টাকা চাঁদা দাবি করে মাসুদ রানা ও তার সহযোগীরা। নগদ ৩০ হাজার টাকা চাঁদা দিয়ে পরে সেলিনা খাতুন কৌশলে চাঁদার আরো ১০ হাজার টাকা দেয়ার জন্য মাসুদ রানাকে তার বসতবাড়িতে ডাকেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করার চেষ্টা করলে মনিককে আটক হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরই দর্শনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিকের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানা ও আব্দুল আল মুবিনকে গ্রেফতার করে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর