ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চিহ্নিত দুই ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত সোনার চেইন ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) তাদেরকে জেলা সদরের জয়বাংলা বাজার থেকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, জনৈক মোহাম্মদ রইছ উদ্দিন অপুর স্ত্রী তাহমিনার কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। এ ব্যাপারে রইছ উদ্দিন অপু বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা (নং ৩২(৮)২০২১) করেন। পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান মামলাটিকে গুরুত্বসহকারে নিয়ে দ্রুততম সময়ে ছিনকারীদের গ্রেফতার করতে মামলাটি ডিবিতে হস্তান্তর করেন।
তিনি আরো জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য নানা তথ্য সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় রোববার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্সসহ জেলা সদরের জয়বাংলা বাজার থেকে আলোচিত ও চিহ্নিত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- তারাকান্দার আইয়ুব আলীর ছেলে নায়েব আলী ও সুরুজ আলীর ছেলে মারজুক হাসান।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে রাস্তায় চলমান সিএনজি, অটো, ইত্যাদি গাড়ির গতিরোধ করে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাটগুদাম ব্রিজ থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত রাস্তায় চলাচলকারীদের টার্গেট করে মোটরসাইকেলযোগে বিশেষ কায়দায় ছিনতাই করে আসছে। এছাড়া চক্রটির আরো একাধিক সদস্যের নাম প্রকাশ করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied