ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ সরকার জনগণের সরকার: এমপি গোলাপ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৩:৫৫

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, অবরোধ আর গাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না, কারণ আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তিনি সোমবার সকালে কালকিনি পৌরসভা প্রাঙ্গণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান এমপি গোলাপ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাসার, কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত