ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে একই রাতে চুরি ও ডাকাতির চেষ্টা অলংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৪:৫৪
মানিকগঞ্জের সিংগাইরে একই রাতে একটি বাড়িতে চুরি এবং ওপর বাড়িতে ডাকাতির চেষ্টাকালের ছবি সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে  । চোরের দল লুটে নিয়েছে সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা , ১৮ ভরি রূপার গহনা, ১ টি মুঠোফোন, নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল  । 
গতকাল সোমবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকার শারফিন (৩০) এর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে  । তিনি বলেন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পরি  । গভীর রাতে চোরের দল ঘরের টিন কেটে বিশেষভাবে দরজা খুলে ভেতরে ঢুকে স্বর্ণের অলংকার , রূপার অলংকার, ১ টি মুঠোফোন ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়  । ধারণা করা হচ্ছে চোরের দল চেতনানাশক জাতীয় কিছু দ্রব্য প্রয়োগ করে সব লুটে নিয়েছে আমরা টেরই পাইনি  । ঘুম হতেও উঠতে অনেকটা বিলম্ব হয়েছে । সিংগাইর থানায় লিখিতভাবে বিষয়টি নিয়ে একটি  একটি অভিযোগ করা হয়েছে  ।  ওপর দিকে একই রাতে একই ইউনিয়নের বস্তা-ধল্লা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের বাড়িতেও ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে বাড়ির লোকজন জানান  । 
আজাদের ছেলে তারেকুর রহমান বলেন , আমাদের বাড়িটি চতুর্দিকে ইটের দেয়াল নির্মাণ করা বিধায় ডাকাতের দল ঢুকতে পারেনি  । সিসি টিভি ফুটেজে মুখবাঁধা দুজনকে দেখতে পাওয়া গেছে  । 
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন , চুরি ডাকাতি সহ জানমালের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট আছে  । শারফিন নামের ছেলেটির নিকট হতে লিখিত অভিযোগ নেয়া হয়েছে  । তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করা হবে  । 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত