ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কিন্তু মানুষ তা হতে দেবে না: শাজাহান খান এমপি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-১১-২০২৩ বিকাল ৫:৪৮

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, এতোদিন বিএনপি করলো গণতান্ত্রিক আন্দোলন, তারা বলছে আওয়ামী লীগ না কি পালাবার পথ পাবে না।  বিএনপি ২৮ তারিখ যে আন্দোলনের নামে কাণ্ডটি করলো, একজন পুলিশ সদস্য পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করছে। বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে কোন্দল, ধ্বংস, প্রশ্নবিদ্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির কাছে আমার প্রশ্ন হল আপনারা যে গাড়ি পুড়ছেন? আপনারা কাদের গাড়ি পোড়াচ্ছেন? এখন যদি এই জনগণ বিএনপির মালিক যারা আছেন তাদের গাড়ি পোড়ান তাহলে কি অবস্থা হবে।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক প্রশাসন আতিকা ইসলাম, অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোঃ আতিকুল ইসলাম মিয়া, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

সড়ক পরিবহন আইন সংক্রান্তে জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘‘অনুন্নত ও অপরিকল্পিত সড়ক অবকাঠামোই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে মাদারীপুর সরকারি কলেজ বনাম বিপক্ষে সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ এবং ‘‘ট্রাফিক আইন লংঘনের প্রবণতাই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়’’ বিষয়ে পক্ষে সরকারি গোলাম হায়দার আলী খান মহিলা কলেজ, শরীয়তপুর বনাম বিপক্ষে ড. মোঃ মোজাম্মেল হক খান কলেজের ৩ জন করে মোট ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত