মঠবাড়িয়ায় ২টি পিস্তলসহ ১১ জন গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় আইন শৃঙ্খলা স্বভাবিক রাখতে গত ৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের বাসভবনসহ উপজেলার বিভিন্ন এলাকায় পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশে একদল ডিবি পুলিশ আগ্নেয় অস্ত্র রাখার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। এ অভিযানে ১২ রাউন্ড গুলি, ২টি পিস্তল, ২টি চাপাতিসহ পৃথক পৃথকভাবে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ফল সোহেল, নিজাম, রিয়াজ, এমাদুল হক মিলন, হাসান সরদার, বিল্লাল খান, লাবু ব্যাপারী, স্বাধীন খান, বেলায়েত হোসেন আকন, রেদওয়ান গোলদার, এমাদুল হক রনি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাঁধা, গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবনসহ বিভিন্ন এলাকা থেকে পিরোজপুরের ডিবি পুলিশ তাদেরকে আটক করে পিরোজপুর নিয়ে যায়। এর আগে গত ৬ নভেম্বর এডভোকেট নাসরিন জাহান কর্তৃক একটি মামলায় আসামী ফল সোহেলকে পৌরসভার সম্মূখ সড়কে পুলিশ গ্রেফতার করতে গেলে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা তাকে ছিনিয়ে নেয় এবং কর্তব্য কাজে বাঁধা দেয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানার এস,আই আব্দুল কুদ্দুস ও এস,আই রেদওয়ান বাদী হয়ে অস্ত্র আইনে ফল সোহেল ও রেদওয়ান গোলদারের বিরুদ্ধে পৃথক ২টি অস্ত্র মামলা রুজু করা হয়। এছাড়া পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়ায় এস,আই আব্দুল কুদ্দুস ২৮ জন ও অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মামলা রুজু করেন। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ