বাউফলে শহীদ সেলিম স্মৃতি দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন
১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ইব্রাহিম সেলিম স্মৃতি বিজড়িত পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সভাপতি আ,স,ম ফিরোজ এমপি ভবনটি উদ্বোধন করেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সভাপতি আ,স,ম ফিরোজ এমপি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তারা নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে। তা না হলে আধুনিক জীবনে চলতে তারা বাধাগ্রস্ত হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোনো সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied