ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৪-এ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ৪:৪৩

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) বুধবার (০৮ নভেম্বর) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বেসরকারি পর্যায়ে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রথমবারের মত “কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৪” এ স্থান লাভ করেছে।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪ এ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৭৫১-৮০০তম স্থান দখল করেছে। র‌্যাঙ্কিং এ দেশের ২৫ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্য ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিউএস টপ ইউনিভার্সিটিজের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

র‌্যাঙ্কিং এ স্থান পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।

২০২৪ সালের র‌্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‌্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং। ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।

এমএসএম / এমএসএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়

বর্ণিল আয়োজনে গবির আইন বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য

পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির

ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান

গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

ইবি'র ১৫তম ভিসি হলেন প্রফে:ড. মতিনুর রহমান

ইবি'র ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে: আনোয়ারী