ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে পালিত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৩:৫৯
ইবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৩ইং উদযাপিত হয়েছে।'একাউন্টিং ফর গুড গভর্নেন্স'প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালন করা হয।ইবির হিসাববিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের  আয়োজন করে। ১০ নভেম্বর সকাল দশটায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে ও ব্যবসায় প্রশাসন  অনুষদের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যবসায় প্রশাসন অনুসাদের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করে। বিভাগীয় সভাপতি ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সিনা,প্রফেসর ডক্টর শেলীনা নাসরীন,প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদ মিয়া,প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুস সবুর প্রমূখ।সভাপতির বক্তব্যে প্রফেসর ডঃ মুহাম্মদ জাকির হোসেন বলেন,ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৩ এর মূল প্রতিপাদ্য হলো 'একাউন্টিং ফর গুড গভর্নেন্স'অর্থাৎ সুশাসনের জন্য হিসাববিজ্ঞান। দেশ ও সমাজ ব্যবস্থায় আসলে সুশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়।সুশাসন নিশ্চিত করতে সবার আগে দরকার শুদ্ধ হিসাব বিজ্ঞান চর্চা।অর্থনৈতিক  উপাদানগুলোকে যথাযথ ব্যবহার করতে এটার সঠিক মূল্যায়ন খুবই জরুরি। হিসাব বিজ্ঞানের উপাদান গুলোর যে ক্যাশলেস বিহীন লেনদেন হচ্ছে সেগুলোর সঠিকতার জন্য হিসাব বিজ্ঞানের কোন বিকল্প নেই।হিসাববিজ্ঞান এই উপাদান গুলোর সঠিকতম ও কার্যকারিতা নিশ্চিত করার উপর জোর দেয। সুশাসন তখনই সম্ভব যখন একটি জাতি বা দেশের একাউন্টিং সঠিকভাবে কাজ করে।                                
 
 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী