মাদারগঞ্জে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন ফাইযুল ওয়াসীমা নাহাত
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ফাইযুল ওয়াসীমা নাহাত। তিনি অফিসিয়ালভাবে ১২ নভেম্বর রোববার যোগদান করেন। উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা ফাইযুল ওয়াসীমা নাহাত ২০১৪ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিভাগে স্নাতক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৫তম বিসিএস দিয়ে ২০২০ সালের ৩১ আগস্ট জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের আগে ফাইজুল ওয়াসীমা নাহাত ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রথম নারী ইউএনও যোগদানের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানান মাদারগঞ্জের বিভিন্ন মহল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল’কে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বদলি ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাইযুল ওয়াসীমা নাহাতকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত