পাবিপ্রবিতে ১০ দিনব্যাপী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৩ নভেম্বর ) ১০ দিনব্যাপী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বেলুন উঁড়িয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
এ সময় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন উদ্বোধন শেষে খেলোয়াড়দের উদ্দেশে বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা চালিয়ে যেতে হবে। প্রতিটি খেলায়ই হার-জিত আছে, এটিকে মাথায় রেখেই খেলোয়াড়দের সবচেয়ে ভালো খেলাটাই খেলতে হবে। পরাজিত হলেও আমাদের ভুলত্রুটিগুলোকে খুঁজে বের করে সামনে অগ্রসর হবো এবং আমাদের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করে যাব। সেই সাথে তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি মনোযোগী হওয়া; শরীর ও মনকে সুস্থ এবং প্রশান্তিময় করে গড়ে তুলতে হবে।
উপ-উপাচার্য এবং টুর্নামেন্টের আহবায়ক অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শরীরকে সুস্থ ও সবল রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনায় যেমন আগ্রহ থাকা দরকার, তেমনি তাদের খেলাধুলায়ও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আমাদের দেহ-মন প্রফুল্ল ও সতেজ থাকে। খেলাধুলার মাধ্যমে আমাদের কাজের উদ্দীপনা আরও বেশিগুণে ত্বরান্বিত হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলায় মনোযোগ বাড়াতে হবে।
আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করছে। আজকের খেলায় অংশগ্রহণ করছে গণিত বনাম ব্যবসায় প্রশাসন বিভাগ, বাংলা বনাম ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সমাজকর্ম বনাম ইতিহাস বিভাগ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি