ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা যুব মহিলা লীগের অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৪:৪০

পাবনা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের কথিত অবরোধ, পুলিশ আনসার সদস্যকে হত্যা, অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর  ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
বিক্ষোভ মিছিলে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস শামসুন্নাহার রেখা, আ.লীগ নেতা কামিল হোসেন, শরিফুল ইসলাম পলাশ, পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড.আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণা, সহ-সভাপতি আইরিন কিবরিয়া কেকা, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন সুমি, রোকসানা পারভীন কনক, সাংগঠনিক সম্পাদক রুবিয়া খাতুন রোজী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীমা জামান টুম্পা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. সানজিদা পারভীন দীপা, সাধারণ সম্পাদক শায়লা পারভীন ইলা, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, ইশ্বরদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনুসহ পাবনা যুব মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিক্ষোভ মিছিল শেষে পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. আরেফা খানম শেফালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস শামসুন্নাহার রেখা, আ. লীগ নেতা কামিল হোসেন।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। আমরা শক্ত হাতে বিএনপি-জামায়াতের অবরোধ-আগুন সন্ত্রাস প্রতিরোধ করবো।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির