২ বছরের জন্য খেলাধুলা থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন বশেমুরবিপ্রবি ক্রীয়া বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগকে খেলাধুলায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া কমিটি। আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে দুই বছর ও অন্য সব ধরনের টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক বাবুল মন্ডল বলেন, ‘আন্তবিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে মারামারি হয়। এ কারণে ক্রিড়া কমিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করেছে।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বরের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে রুমে নির্যাতনসহ ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রনি মৃধার বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া কমিটি।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied