চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনালসহ ৭ প্রকল্প ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
চাঁদপুরের ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ সহ জেলার ৭ টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪ জেলার ন্যয় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্প গুলোর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তারা যুক্ত ছিলেন।
চাঁদপুরের উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো মধ্যে-চাঁদপুর নদীবন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নব নির্মিত তিনটি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিষ্ট্রি অফিস, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও হাজীগঞ্জ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা।
পরে নদী বন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ এর নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান