মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সম্মলন কক্ষে যুক্ত হয়ে এটির উদ্বোধন করেন। একই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌ চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আল আমিন সরকার, মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।
জানা যায়, মাদারীপুরের পাকদী মৌজায় তিনতলাবিশিষ্ট দৃষ্টিনন্দন পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ৩১ ডিসেম্বর। কয়েকদফা সময় বাড়িয়ে পৌর কর্তৃপক্ষকে ২০২২ সালের ৩০ এপ্রিল বুঝিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। টার্মিনালটিতে পাকিং জোনের পাশাপাশি শ্রমিকদের জন্য বিশাল হলরুম, ওয়াশরুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। আলাদা প্রবেশ-বহির্গমন পথ, যাত্রীদের জন্য বিশাল ওয়েটিং লাউঞ্জ-এর ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনে রয়েছে গ্রিনজোন। নির্মানের দেড় বছর পর বাস টার্মিনালের উদ্বোধন হওয়ায় খুশি যাত্রী, চালক ও এলাকাবাসী। এতে দুর্ঘটনা অনেকাংশেই কমবে বলে প্রত্যাশা তাদের।
ঢাকাগামী যাত্রী সজিব বেপারী বলেন, আগে সড়কের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গাড়িতে উঠতে হতো, এখন সেটার প্রয়োজন হবে না। বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে উন্নতমানের বাথরুমও। এই বাস টার্মিনালের পরিবেশটাও সুন্দর।
পরিবহন চালক আলমগীর হোসেন বলেন, যানজটের ভোগান্তি কমাতে বাস টার্মিনালের বিকল্প নেই। যাত্রীরা স্বাচ্ছন্দে পছন্দমতো গাড়িতে এখান থেকে উঠতে ও নামতে পারছে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। এই আধুনিক বাস টার্মিনাল উদ্বোধনের ফলে একসাথে দেড়শো গাড়ি পার্কিং করা যাবে। এতে সড়কে কমবে ভোগান্তি, অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।
অনুষ্ঠান শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড গত ১৫ বছরে হয়েছে, এটা দেখেই দেশের জনগন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। এই পৌর বাস টার্মিনাল উদ্বোধনের মধ্য গিয়ে জেলা আরো একধাপ এগিয়ে গেলো।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied