ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তালায় পাগলীর গর্ভে জন্ম নেয়া পুত্র সন্তানের পিতা কে


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:২৭

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অথচ গর্ভধারিনী মা বদ্ধ পাগলী হাওয়ায় বলতে পারেননি নিজের নাম পরিচয়, জানে না তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্মদাতা ক। তবে স্থানীয়রা  এই শিশু পুত্রের নাম রেখেছেন  আব্দুর রহমান বলে জানা যায় । গত ১২ নভেম্বর সে এই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় । গতকাল সরজমিনে, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স নাছিমা খাতুন জানান, তালার বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম গত ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাত নামা এক পাগলীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তী করেন। পরে ১২ নভেম্বর সকালে প্রসব বেদনা দেখা দেয়। এক পর্যায়ে বিকালে তার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। পাগলী এবং সন্তান দু জনই  সুস্থ আছেন।“সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম বলেন, “সহানুভূতি” অসহায় অসুস্থ ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী অবস্থায় এক অসুস্থ পাগলীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় তাকে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতি ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার ব্যয় ভার বহন করছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন জানান, বিষয়টি জানার পরেই আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো সহ আমি নিজেই তাকে দেখে এসেছি। তার চিকিৎসার সহ সকল প্রকার খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে যাচাই বাছাই করে তাকে দেয়া হবে। তবে পাগলীর পেটে জন্ম নেওয়া ফুটফুটে পুত্র সন্তানকে দেখতে আসা উৎসুক  মানুষদের একটাই প্রশ্ন। এই সন্তানের জন্মদাতা পিতা কে ? অবুঝ এই শিশুটি কি কখনো জানতে পারবে তার  পিতা কে ? 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ