ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

খুলনায় চালের মূল্য বৃদ্ধিতে ৫ সদস্যের কমিটি গঠন


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১২:৫১

ধান-চালের অবৈধ মজুদ ও বাজারে ঘাটতির কারণ নির্ণয়ে খুলনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জুলাই মাসের তুলনায় ধান-চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। এর কারণ নির্ণয়ে সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য কৃষি বিপণন অধিদপ্তর পরামর্শ দিয়েছে। জেলায় চালের প্রতি কেজির সর্বনিম্ন মূল্য ৪৪ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা।

কৃষি বিপণন অধিদপ্তরের নিদেশনায় গত ৫ আগস্ট ধান-চালের অস্বাভাবিক মূল্য ও অবৈধ মজুদের কারণ জানতে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ, জেলা বাজার কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ জেলা প্রশাসনে পাঠানো এক পত্রে উল্লেখ করেন, ধান-চালের পাইকারি ব্যবসায়ী, মিল মালিকসহ তৃতীয়পক্ষের মাত্রাতিরিক্ত ধান-চাল মজুদের কারণে অস্বাভাবিক মূল্য দেখা দিয়েছে। সরেজমিনে বাস্তবতা পরীক্ষা-নিরীক্ষা শেষে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার এ প্রতিবেদককে জানান, এক মাস আগে চালের যে মূল্য ছিল সেটাই স্থিতিশীল রয়েছে। নতুন করে মূল্য বাড়েনি। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাস্তবতা নিরূপণে মিল ও বাজার পরিদর্শন করবে। লকডাউন ও অন্যান্য কারণে কমিটির তৎপরতায় বিলম্ব হয়েছে।

তিনি বলেন, এক মণ ধানে ২৭ কেজি চাল উৎপাদন হয়। এক্ষেত্রে ধানের মূল্য ও উৎপাদন খরচ হিসাব করে বেশি হলে ব্যবস্থা নেয়া হবে। তার দেয়া তথ্যমতে, গত রোববার নগরীর বাজারের মোটা চাল ৪৪-৪৬ টাকা, মাঝারি ৫৪-৫৬, চিকন ৬২-৬৪ টাকা দরে বিক্রি হয়।

নিউ মার্কেটের খুচরা চাল ব্যবসায়ী নয়ন এন্টারপ্রাইজের মালিক আব্দুর রাজ্জাক খান জানান, সোমবার মোটা চাল ৪৪-৪৫ টাকা, মাঝারি ৪৮ টাকা, প্রকার ভেদে ৫২ টাকা এবং চিকন ৬৬-৭০ টাকা দরে বিক্রি হয়। দ্বিতীয় দফা লকডাউনের পর মূল্য বাড়ে।

আমদানীকারকের সূত্র জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় আমদানি শুল্ক নির্ধারণ বেশি মুনাফায় আশায় মিল মালিকদের অতিরিক্ত মজুদ, বাজারের সরবরাহ কমানো এবং সরকারের নজরদারির অভাবে চালের মূল্য বেড়েছে। চালের অস্থিরতা কমাতে গত সাত জানুয়ারি আমদানিতে বিদ্যমান সাড়ে ৬২ শতাংশ শুল্ক কর ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। চাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ ও সম্পূরক শুল্ক ২৫ শতাংশ মোট ৩৫ শতাংশ কমানো হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড একটি আদেশ জারি করে। এনবিআরের চেয়ারম্যানের আদেশে বলা হয়, আমদানি শুল্ক কমানো সর্ম্পকিত এ আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। সে সময় পার হয়েছে।

এর আগে স্থানীয় কৃষকদের সুরক্ষা দিতে চাল আমদারি নিরুৎসাহিত করায় সাড়ে ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। তবে লাগামহীনভাবে চালের মতো নিত্যপণ্যে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের সুরক্ষা দেয়ার বিষয়টি সামনে আসে।

এমএসএম / জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর