বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষদিনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে সন্ধা পর্যন্ত যাত্রাবাড়ী চৌরাস্তায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন তিনি। এদিন বিকালে অবরোধ বিরোধী মিছিল যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া ও ৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন।
এ সময় উপস্থিত ছিলেন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভূইয়া সেন্টু, ৭০ নং ওয়ার্ডস্থ ঠুলঠুলিয়া ইউনিটের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী, মেন্দিপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা আক্তার শান্তা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশফাকুর রহমান ভুট্টু, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিন্টু, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, ৫০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট, আইডিয়াল স্কুল ইউনিট সাধারণ সম্পাদক জালাল মিয়া, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান মাসুম, জেবি মেমোরিয়াল ইউনিটের সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান চৌধুরী খোকন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চঞ্চল সর্দার, সুমন সর্দারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা