চাঁদপুরে "মিধিলি"র প্রভাবে সকল রুটের নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চাঁদপুরে সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের গতি বেড়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৪ মিলিমিটার। বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চসহ সব ধরনের নৌ যান চলাচল।
হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা প্রায় শতাধিক যাত্রী বিড়ম্বনায় পড়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয় ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সকালে ছোট লঞ্চগুলো বন্ধ করা হলেও সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়নগঞ্জসহ চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ পথ পরিদর্শক (টিআই) শাহ আলম জানান, ভোর ৬টা থেকে নির্ধারিত সময়ের এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈদগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সব লঞ্চ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রীছিল খুবই কম।
এদিকে সকাল ১০টার পর বৃষ্টি আরো বাড়তে থাকে। শহরে যানবাহন চলাচল খুবই কম। শুক্রবার ছুটি দিন হওয়ার কারণে খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।
চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, সৃষ্ট ঘূর্ণিঝড়টি ৪ নাম্বার সতর্কতা জারি করা হয়েছে ।এটি আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ জেলা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।সকাল ৬-৯ টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদনদীর পানি তিন থেকে চার ফুট বেড়েছে। প্রত্যেকটি নৌযানকে নিরাপদে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান