রাণীশংকৈলে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের শেষ তারিখ ঘোষণা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান কার্যক্রম ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন আগামী ৩০ নভেম্বর ২০২৩ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই মর্মে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পত্রের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানবৃন্দের নিজ নিজ স্বাক্ষরে নোটিশ প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষরিত নোটিশে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য থাকে যে, অনুপস্থিতদের তালিকা সহ যে সকল অনুপস্থিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, মহিলা ভাতা, প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতাভোগীগণ, এখনো লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের সম্পন্ন করেননি। তাহাদের ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের ভাতা/ উপবৃত্তি বাতিল করে প্রতিস্থাপন করা হবে। এতে কর্তৃপক্ষ কোন প্রকার দায়-দায়িত্ব বহন করিবে না।
রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম সকালের সময়কে জানান, এ উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের লাইভ ভেরিফেকশন কার্যক্রম শুরু হয়েছে, গত সেপ্টেম্বর মাস থেকে। ভাতাভোগীরা স্ব-শরীরে উপস্থিত হয়ে ভাতা নিশ্চিত করতে হবে। অধিকাংশ সময় বয়স্ক ভাতার ক্ষেত্রে দেখা যায়। বয়স্ক ভাতাভোগী মানুষটি মারা গেছেন, ভাতাভোগীর আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ একজন ওই মৃত্যু ব্যক্তির ভাতার টাকা উত্তোলন করে আসছে। ইউনিয়ন পরিষদ বা সমাজসেবা অফিসকে এই তথ্য সঠিক সময়ে দেওয়া হয় না। সঠিক তথ্য না দেওয়ার কারনে অন্য একজন অসহায় মানুষ বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে।
বিধবা ভাতাভোগীর ক্ষেত্রে দেখা যায়, মহিলাটির দ্বিতীয় বিবাহ হয়েছে সঠিক তথ্য না দেওয়ায় সেই মহিলাটি বিধবা ভাতা ভোগ করে আসছে। একজন অসহায় মহিলা বিধবা ভাতা থেকে বঞ্চিত। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দেখা যায়, লোকটি মারা গেলেও ভাতাভোগীর কেউ টাকা উত্তোলন করে আসছে ফলে একজন অসহায় প্রতিবন্ধী মানুষ ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যে সকল ভাতাভোগী আগামী ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করবেন না তাদের ভাতা/ উপবৃত্তি বাতিল করে নতুন করে প্রতিস্থাপন করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied