ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শিবচরে ঘুর্ণিঝড় মিধিলি'র প্রভাব ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বইছে হালকা বাতাস


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ৪:৩২
ঘুর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির সাথে থেমে থেমে হালকা বাতাস বইছে। ভোর থেকে বৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। বৃষ্টির পানি বেশ ঠান্ডা থাকায় অনেকেই ঘরবন্দী রয়েছেন বলে জানা গেছে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,'গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হচ্ছে। শুক্রবার দুপুর নাগাদ ঘুর্নিঝড়টি উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে। উপকূলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এদিকে এর প্রভাবেই ভোর থেকে বৃষ্টি পড়ছে শিবচর উপজেলাজুড়ে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রাও বাড়ছে একই সাথে বাতাসের বেগও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে।
 
বৃষ্টির কারণে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার প্রায় ফাঁকা রয়েছে। সড়কে ছোট যানবাহনের সংখ্যাও কম বলে জানা গেছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।
 
ঘুর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এবং বাতাসের বেগ বৃদ্ধি পেলে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের ক্ষেতে ধানসহ নানা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরাও।
 
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির মাত্রা বেড়েছে। সাথে বাতাসও বইছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ