ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ঘূর্ণিঝড় "মিধিলি প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ১২:৫৬

ঘূর্ণিঝড় "মিধিলি প্রভাবে চাঁদপুরে ধানসহ বিভিন্ন ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপজেলায় আঘাত হানলে এ ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কয়েক ঘণ্টার তাণ্ডবে ধানখ্যাত ও রবিশস্য মাটির সঙ্গে মিশে গেছে। সারা দিনে ভারি বৃষ্টিপাতে ফসল ডুবে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে ঝড়ে কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার রাত থেকেই জেলায় হালকা বৃষ্টিপাত হলেও শুক্রবার সকাল থেকে শুরু হয় ভারি বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়। ফলে কৃষকের পাকা ধান, সরিষা, খেসারি, মসুর ডাল ও শীতকালীন সবজি ডুবে বিনষ্ট হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায়  নৌযান চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিএ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ- পরিচালক ড.সাফায়েত আহমেদ জানান,জেলায় আধাপাকা আমন ধান ১৯০, সরিষা ১৪০,শীত কালীন সবজি ২৭০ হেক্টর জমির ফসল ক্ষতি প্রাথমিক ভাবে নিরূপণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ