ইবি - রাবিপ্রবির মধ্যে শিক্ষা ও গবেষণা স্মারক সই
ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে এক সমঝোতা স্মারক সই হয়েছে।গত ১৫ নভেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে উভয় পক্ষের উপস্থিতিতে এ সমঝোতা স্বাক্ষর সই হয়।সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও শিক্ষার্থী বিনিময়,যৌথ গবেষণা, প্রকাশনা সহ অন্যান্য একাডেমিক কার্যক্রম দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হবে।সমঝোতা স্মারকে রাবিপ্রবি রেজিস্ট্রারের পক্ষে জনসংযোগ উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এবং ইবির পক্ষে ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবিপ্রবি ভিসি ডক্টর সেলিনা আক্তার,প্রো ভিসি প্রফেসর ডক্টর কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল শিকদার,ইবির প্রো ভিসি প্রফেসর ডঃ মোঃ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আলি হাসান, এবং উপ রেজিস্ট্রার চন্দন কুমার দাশ।এ বিষয়ে জানতে চাইলে ইবির প্রো ভিসি জানান, কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এবং রাঙামাটি জেলা পাহাড়ি সাংস্কৃতিতে ভরপুর এ সমঝোতা স্মারকের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের নিজস্ব সাংস্কৃতি বিনিময়ের সুযোগ পাবে।
এমএসএম / এমএসএম
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন