ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিনা-অনুমতিতে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় কুবির অফিস সহকারী বহিষ্কার


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৮-১১-২০২৩ দুপুর ২:৫৫
সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক কর্মস্থলে বিনা-অনুমতিতে অনুপস্থিত থাকায় কুমিল্ল বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার এক অফিস সহকারীকে চাকরি থেকে অপসারণ করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী।
 
অফিস আদেশ থেকে জানা যায়, মনোয়ারা বেগম নামের এই অফিস সহকারিকে এ বছরের ২ এপ্রিল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় ৯ মে একবার কারণ দর্শানোর নোটিশ এবং ৩০ মে পুনরায় কারণ দর্শানো হয়। মনোয়ারা বেগম এরপরও কোনো জবাব না দেওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত “অসদাচরণ” ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভায় মনোয়ারাকে চাকরি হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
মনোয়ারা সাকির সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিতে দেখা যাচ্ছে তিনি বর্তমানে ফ্রান্সে রয়েছেন। তিনি আইফেল টাওয়ারের পাশে দাঁড়ানো ছবি ১০ নভেম্বর আপলোড দিয়েছেন।এ ব্যাপারে মনোয়ারা বেগমের সাথে মুঠোফোন, ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করে হলে কোন উত্তর পাওয়া যায়নি।
 
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী বলেন, 'অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি কোনো জবাব দেননি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী