চট্টগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ
পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি শারিরীক ও মানসিক ভাবে লাঞ্ছিত হয়েছে রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে নগরের ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায়।
এই ঘটনায় "অগ্রণী এলিভেটর" এর সত্ত্বাধিকারী মোা: রফিকুল ইসলাম (৪১) থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ সূত্রে জানায় মো. আমিরুল ইসলাম (৩৫), পিতা তোফাজ্জল হোসাইন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন সেই সুবাদে তার পারিবারিক বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিভিন্ন সময়ে টাকা ধার নেয় কিন্তু এক সময় কাউকে কিছু না জানিয়ে গোপনে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার, ঝিনাইদহ থানার মাইয়া দুরপুর নামক গ্রামে চলে যায় এবং সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখে।
থানায় অভিযোগকারী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডবল মুরিং থানার দেওয়ান হাট এলাকার ৩০৮ নং শেখ মুজিব রোড এর মেট্রো প্লাজায় অবস্থিত। দীর্ঘদিন যাবত চাকুরী করে আসছে সেই সুবাদে বিভিন্ন সময় তার পারিবারিক সমস্যার কথা জানিয়ে আমার কাছ থেকে বিভিন্ন অংকের টাকা ৩২০০০০ টাকা ধার নেয়। গত ২৪ অক্টোবর সকালে সে আমাকে না জানিয়ে সেই ভাব দেশের বাড়িতে চলে যায়। রফিকুল ইসলাম বলেন, আমি দুই তিন দিন পরে তাকে আমার প্রতিষ্ঠানে আসার জন্য বলার পর সে এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে, নানা ধরনের হুমকি দিয়ে কর্মস্থলে ফিরে আসবে না বলে। আর পাওনা টাকা ফেরত চেয়ে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আমি চিন্তিত হয়ে নিজের নিরাপত্তা জন্য থানায় সাধারণ ডায়েরি করে আইনের আশ্রয় গ্রহণ করেছি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত