ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে মানিকের নেতৃত্বে মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১২:৭

ফরিদপুরের মধুখালীতে ঢাকা- খুলনা মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে মধুখালী উপজেলা বিএনপি। ১৯ নভেম্বর রবিবার সকাল ৭ টার সময় মধুখালী পৌরসভা এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে থেকে, মধুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি  আব্দুল আলীম মানিক এর নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মধুখালি মরিচ বাজারের সামনে ঢাকা খুলনা মহাসড়কে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট অবস্থান করে নেতা কর্মীরা। 

এই আন্দোলনে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবেক ভিপি ইকবাল হোসেন ইকবাল। মধুখালী পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান আবেদীন,সরকারী আইন উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ান হাসান রোমান সহ যুবদল নেতা জুয়েল, লাভলু, জাকির, তাজ, সোহান, আনসার সহ অনেকে। 

উল্লেখ্য বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে  ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অবৈধ তফসিল প্রত্যাখান করে, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৪৮ ঘন্টা হরতাল পালন করা হচ্ছে সারাদেশে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত