ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে আলোচিত বর্বরোচিত হামলার ঘটনায় পলাতক প্রধান আসামী সন্ত্রাসী সামাদ আটক


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১২:৫৭
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব পরিকল্পিতভাবে একই পরিবারের ৪ সদস্যের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পালিয়ে বেড়ানো প্রধান আসামী সন্ত্রাসী আবদুস সামাদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ  । গতকাল ১৮ নভেম্বর শনিবার বেলা ৫ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া নামক এলাকায়  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়  ।
 
মামলার তদন্তকর্মকর্তা এস.আই  আবদুল জলিল বলেন , গতকাল বেলা অনুমান ৫ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া নামক এলাকা হতে তাকে  তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আসামী আবদুস সামাদ কে আটক করা হয়  । আজকে আটককৃত আসামী সামাদকে আদালতে পাঠানো হবে  । সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন , এ মামলার প্রধান আসামী সামাদকে গ্রেফতার করা হয়েছে  । অন্নান্য আসামিরাও পলাতক রয়েছে তাদেরকেও ধরবার জোর চেষ্টা অব্যাহত রয়েছে  । 
 
উল্লেখ্য যে , গত ১২ নভেম্বর বেলা ৪ টার দিকে সিংগাইর উপজেলার মেদুলিয়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দের জেরে পূর্ব পরিকল্পিতভাবে একই পরিবারের ৪ জনকে আটকৃত আসামী সামাদের নেতৃত্বে অন্নান্য আসামী আজাদ, আছর, রাজিয়া বেগম, ফুলজান ও পান্না আক্তারসহ অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে নিরীহ  বাদী পরিবারের ওপর ঝাঁপিয়ে পরে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে । এতে দুই জনের অবস্থা বেশ আশংকাজনক হওয়ায় তাদের ঢাকার বিভিন্ন হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়  । এ ঘটনায় আহত পরিবারের অভিবাবক হযরত আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন  । 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত