ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ছাড়ছেনা দূরপাল্লার গাড়ি, চলছে গণপরিবহন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১:৫
বিএনপি জামায়েতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে গাজীপুরের কোনাবাড়ী থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি কিন্তু চলছে গণপরিবহন। রোববার (১৯ নভেম্বর) সকালে কোনাবাড়ী বাস্ট্যান্ড এলাকায় গিয়ে ঘুরে দেখা যায় দূরপাল্লার কাউন্টার গুলোতে তালা ঝুলছে। তবে হরতালের মধ্যে অভ্যন্তরীণ মিনিবাস,ব্যাক্তিগত প্রাইভেট এবং ট্রাক, লরি,কাভার্ডভ্যান চলাচল করছে। চলছপ ছোট ছোট যানবাহন অটোরিকশা, ইজিবাইক, সিএনজি, নছিমন। এই গুলো অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবে চলাচল করছে। সকালে ছোট ছোট যান বাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানচলাচল বৃদ্ধি পায়।
কিন্তু যাত্রীদের অভিযোগ গুনতপ হচ্ছে বাড়তি ভাড়া।
 
কোনাবাড়ী থেকে উত্তর বঙ্গের রাজশাহী, নাটোর,চাঁপাই,বগুড়া,রংপুর, দিনাজপুর, লালমনিরহাটসহ ১৬ টি জেলার যানবাহন ছাড়ে। বিএনপি জামায়েতের হরতালের সমর্থনে গতকাল রাতে গাজীপুরের কাশিমপুরে মশাল মিছিল করে কাশিমপুর থানা ছাত্রদল এবং আজ সকালে গাজীপুরের বাসনে জামায়েতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। 
 
অন্যদিকে হরতালকে প্রতিহত করতে কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক নওফিল আজাদ রাফির পক্ষ থেকে তার কর্মী সমর্থকরা রাজপথে রয়েছেন। এর আগে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্যদেন। 
 
বিজিবির লে: কর্ণেল রফিকুল ইসলাম জানান, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। তারা সড়ক এবং মহাসড়কে টহল দিচ্ছেন।  গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, নাশকতা এড়াতে গাজীপুরে র‍্যাবের পক্ষ থেকে দুইটি টহল টিম কাজ করছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস