লক্ষ্যমাত্রার চেয়ে অধিক নাগরিককে সুরক্ষিত করেছে মসিক
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে কোভিড-১৯ (মর্ডানা) গণটিকা কার্যক্রমের সফল সমাপ্তি হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) ১৯ হাজার ৮০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ৫১১ জনকে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা ক্যাম্পেইনে ৩৩টি ওয়ার্ডের ৩৩টি কেন্দ্রের ৬৬টি বুথে ৫৯ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ আগস্টে ১৭ হাজার ৫৩ জন, ৮ আগস্ট ২০ হাজার ৩৭৫ জন এবং আজ ২৪ হাজার ৫১১ জনসহ সর্বমোট ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান করা হয়েছে।
মেয়র মো. ইকরামুল হক টিটু এ কার্যক্রমে জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী, আনসার সদস্য, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্বেচ্ছাসেবক, নার্স, টিকাদানকর্মী ও নাগরিকগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মেয়র এ প্রসঙ্গে বলেন, সকলের সহযোগিতায় এ পর্যায়ের গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা গ্রহণে নাগরিকগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপন দেখা গেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে টিকাদান সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ সময় মেয়র গণটিকাদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশবাসী নিরাপদ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার