ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ১২:০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে ইবি প্রশাসন।আগামী ২০২৪ইং সালের ফেব্রুয়ারি মাস থেকে এ ভাষা শিক্ষা কোর্স চালু হতে পারে বলে ইবি জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে।গত ১৯ নভেম্বর  জনসংযোগ পরিচালক ডক্টর আমানুর আমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরো জানা যায়,ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন রিসার্চ(আই.আই.ই.আর) বিভাগে গত রবিবার সকাল ১১টায় জাপানের স্বনামধন্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠান জেন মিরাই এবং ইবির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয। সমঝোতা স্মারকে জেনমিরাইয়ের পক্ষে জাপানের জেনমিরাইয়ের সিইও কায়ামাতো ইয়াশুহিরো ও ইবির পক্ষে ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষর করেন।স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবির আইআইইআর পরিচালক প্রফেসর ডঃ মোঃ মামুনুর রহমান, ইবির সাবেক ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী, সাবেক প্রোভিসি প্রফেসর ডঃ মোঃ শাহিনুর রহমান,জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর রেজওয়ানুল ইসলাম,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহাবুবুল আরেফিন, ইসলামিক হিস্টোরি এন্ড কালচার বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ রুহুল কুদ্দুস মোঃ সালেহ,এবং প্রফেসর ডক্টর পরেশ চন্দ্র বর্মন। সমঝোতা চুক্তি শেষে জাপানের জেন মিরাইয়ের সিইও কায়ামাতো ইয়াশুহিরো বলেন, এ সময়ঝোতা চুক্তির ফলে ইবির শিক্ষার্থীরা জাপানের যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করবে।ফলে দু'দেশের সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি হবে। ইবির আই আই ই আর পরিচালক বলেন, বিশ্বের বুকে জাপান একটি সমৃদ্ধশালী রাষ্ট্র। তাদের আচার-আচরণ শিক্ষা পদ্ধতি আমাদের মত উন্নয়নশীল দেশের অনুসরণীয। জাপানের এমন স্বনামধন্য শিক্ষা  প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পেরে আমরা আজ গর্ববোধ করছি। এ চুক্তির ফলে ইবির শিক্ষার্থীরা জাপানের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ পাবে।   

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়