পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার খুন, ঘাতক আটক
ঢাকা-পাবনা কোচে যাত্রী তোলা নিয়ে বিতর্কের জেরে পাবনায় এক হেলপারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত হেলপার হলেন জুবায়ের রহমান (২৫)। সোমবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রী ছাউনির সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমন (৪০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যায় অভিযুক্ত মারুফ হোসেন শুভ (২৫) কে একটি চাকুসহ শ্রমিকরা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। নিহত হেলপার জুবায়ের রহমান পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে।আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমন পাবনা সদর উপজেলার বডড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে।
আটক মারুফ হোসেন শুভ পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ছেলে।আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমন বলেন, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী মাছরাঙ্গা পরিবহনের বাসটি রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গাবতলী বাসট্যান্ড এলাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি চান্দুরা এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় ওই যাত্রী মারুফ হোসেন শুভ যাত্রী তুলতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী শুভ বাসের সুপারভাইজারের থাপ্পর মারেন। এ সময় সেখানকার বাস শ্রমিকরা ওই যাত্রীকে বেধড়ক চড় থাপ্পড় মারে। তখন যাত্রী শুভ বাসের সুপারভাইজারকে পাবনা গেলে দেখে নেবে বলে হুমকি দেয়।
বাসটি ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছুলে যাত্রী মারুফ হোসেন শুভ চাকু বের করে বাসের সুপারভাইজার ও হেলপারকে হামলা করে। এ সময় তার ছুরিকাঘাতে বাসের হেলপার জুবায়ের রহমান ও সুপারভাইজার জাকির হোসেন সুমন আহত হন। তাদের চিৎকারে বাসের অন্যান্য শ্রমিকরা শুভকে আটক করে এবং আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার জুবায়ের রহমানকে মৃত ঘোষণা করেন।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে একটি চাকুসহ আটক করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা থানায় হত্যাকারী মারুফ হোসেন শুভকে আসামী কওে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি