সিংগাইরে 'আল ইহসান' সমবায় সমিতির সভাপতি গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে উধাও
মানিকগঞ্জের সিংগাইরে 'আল ইহসান' নামে একটি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে । পলাতক সভাপতি হাবিবুর রহমান সিংগাইরের জামিরতা ইউনিয়নের রাজনগর গ্রামের স্থানীয় বাসিন্দা ।
জানা গেছে , সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে সমবায় অফিসের অনুমোদন নিয়ে 'আশা' নামে একটি সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করেন । পরে এটাকে যৌথ মালিকাধীনভাবে কার্যক্রম চালাতে 'আল ইহসান' নামে নতুন একটি নাম দিয়ে কার্যক্রম আরম্ভ করেন । এতে হাবিবুর রহমান সভাপতি ও শহিদুল ইসলামকে সেক্রেটারি করা হয় । কার্যক্রম চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে উধাও হন হাবিবুর এমনটাই অভিযোগ করেন সেক্রেটারি শহিদুল । শহিদুল অভিযোগ করে বলেন, হাবিবুর সমিতির টাকা পয়সা নিয়ে উধাও হয়েছে । এলাকার গ্রাহক এখন আমাকে কথা শুনাচ্ছেন । বাজারে আমি কসমেটিকস দোকান করতাম বিভিন্ন প্রলোভনে আমাকে ফুসলিয়ে তিনি সমিতির সেক্রেটারি বানায় তার স্বার্থে । আমি তার বিরুদ্ধে আদালতে মামলাও করেছি ।
এদিকে সরেজমিনে গিয়ে জানা যায়, হাবিবুর রহমান তিনি অন্য একটি ngo প্রতিষ্ঠানে চাকরি করার সময়ে সেখানেও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বাহালুল বিশ্বাস নামে এক ব্যক্তির দায়ের করা মামলার আসামী হয়ে ঘুরে বেড়াচ্ছে গা ঢাকা দিয়ে । এ বিষয়ে মুঠোফোনে কথা হলে হাবিবুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সেক্রেটারি শহিদুলই তার সরল বিশ্বাসের সাথে বেঈমানী করেছেন । সিংগাইর উপজেলা সমবায় অফিসার জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে উর্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied