ফেনী-১আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান জাকারিয়া জুয়েল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইলিয়াস জাকারিয়া জুয়েল। তিনি জাকারিয়া ভূইঁয়ার ছেলে।
সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা
ইলিয়াস জাকারিয়া জুয়েল বলেন, আমি ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন দিলে নির্বাচন করবো। ফেনী-১ আসনের মানুষ আমার সঙ্গে আছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ফেনী-১ আসনের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
১৯৭৫ সালের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন জাকারিয়া ভূইঁয়া (জুয়েলের বাবা) নিশানপেট্রল গাড়ি উপহার দেন। আওয়ামী লীগের দুঃসময়ে দলের ‘অর্থনীতির অক্সিজেন’ বলা হতো জাকারিয়া জুয়েলের বাবা জাকারিয়া ভূইয়াকে। জাকারিয়া ভূইয়া আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে ১৯৮৬ ও ১৯৯৬ সালে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। তিনি ২০২১ সালে মৃত্যু বরণ করেন।
গত শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গত শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়