ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চাঁদপুরে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৩৩

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা অতন্দ্র দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অতন্দ্র দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীদের জন্য জাহাজটিকে বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন।

দর্শনার্থীরা বলেন, যুদ্ধ জাহাজটি দেখে আমরা অনেক কিছু জেনেছি। বছরের কয়েকবার এভাবে প্রদর্শনী করলে আমাদের সন্তানরাও অনেক কিছু জানতে পারবে এবং সশস্ত্র বাহিনীতে যোগদান করতে উদ্ধুদ্ধ হবে।

এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে ‘গার্ড অব অনার' ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

নৌ-বাহিনী থেকে প্রেস ব্রিফিংতে জানানো হয়,যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমুহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ