সাটুরিয়ায় পাক হানাদার মুক্ত দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা মার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাটুরিয়া বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক, শিবালয় উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জেড এইচ রিপন প্রমুখ।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলীর সঞ্চালনায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টুসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied