শিবচরে ডাকাতিঃ গনপিটুনির শিকার আরও ১ জনের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গনপিটুনির শিকার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গনপিটুনি মারা গেলো দুই জন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আচমত আলী বেপারী হাসমত(৪৫)।নিহত আচমত আলী মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে।
জানা গেছে, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে দেলোয়ার হাওলাদারের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে গনপিটুনি দেয়। ঘটনাস্থলেই মিরজন খালাসী(৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আচমত আলী বেপারী নামের অপরজনকে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫) নামের আরও দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. গোলাম রাব্বানী বলেন,'চিকিৎসাধীন অবস্থায় অপর ব্যক্তি মারা গেছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied