ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধু জখম


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৫৯

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক গৃহবধুকে মারপিটে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মুকুল হোসেনের সাথে প্রতিবেশী এনামুল হক গংদের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল, যার বিষয়ে পরবর্তীতে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরধরে ২১ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রতিপক্ষ মৃত জফির উদ্দিনের ছেলে এনামুল হক, তোফাজ্জল হোসেন ও রুবি বেগম গৃহকর্তা মুকুল হোসেনের স্ত্রী মোসাঃ ছকিনা বেগম (৪৫) কে বাড়ীতে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায় এবং বেধড়ক মারপিটে ছকিনা বেগমের মাথা ফাটিয়ে দেয়। এ সময় অতি আক্রোশবশতঃ হয়ে প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন গৃহবধু ছকিনা বেগমের গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলেও বাদী অভিযোগে উল্লেখ করেন। ঘটনা জানতে পেরে জমির মাঠ থেকে দ্রুত বাড়ীতে এসে স্বামী মুকুল হোসেন ও স্থানীয়দের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়, জখমীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে এবং হাসপাতালে অতিরিক্ত ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তবে অভিযুক্ত এনামুল হকের সাথে ০১৭৪২-৮৪১৯২০ নম্বরে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার বিষয়টি কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করলে অপর অভিযুক্ত রুবি বেগম ফোন এনামুল হকের কাছ থেকে কেড়ে নিয়ে বলেন, ‘মারামারি হয়নি, তবে কথা কাটাকাটি হয়েছে এবং সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেওয়া যাবেনা বলে ফোন রেখে দেন।’  এ বিষয়ে ভুক্তভোগী ছকিনা বেগম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম বলেন, অভিযোগের বিষয়টি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা