ইবি'তে ফুটবল ও ক্রিকেট খেলোয়ারদের মধ্যে সংঘর্ষে ১২জন আহত
ইসলামী বিশ্ববিদ্যালয়েে ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছ। সংঘর্ষে ১২ জন আহত হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর বিকাল পাঁচটায় ইবির কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিদিনের মতো ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়রা যথারীতি তাদের প্র্যাকটিস শুরু করে।ফুটবল টিমের সদস্যরা মাঠের দক্ষিণ পাশে তাদের অনুশীলন শুরু করে। এবং ক্রিকেট খেলোয়াড়রা মাঠের উত্তরপাশে অনুশীলন শুরু করে।খেলার মাঝামাঝি সময়ে ফুটবল খেলোয়াড়দের নিক্ষেপিত ফুটবলটি ক্রিকেট খেলোয়াড়দের স্টাম্প ভেঙ্গে দেয়।এতেই ঘটে যায় বিপত্তি। ক্রিকেট খেলোয়াড়রা প্রতিবাদ জানালে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা।বাকবিতান্ডার এক পর্যায়ে শুরু হয়ে যায় মারামারি।মারামারি রূপ নেয় সংঘর্ষে।ফুটবল খেলোয়াড়েরা সঙ্ঘবদ্ধ হয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলোয়াড় বিজন কুমারকে বেধড়ক মারপিট করে।বিজনের অবস্থা আশঙ্কাজন। আহতদের ইবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। অধিকতর আহত বিজন ও তূর্যকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।আহতরা হলেনঃ মার্কেটিং বিভাগের বিজন কুমার কৃষ্ণ, তূর্য ও আলি রিয়াজ।ফিন্যান্স বিভাগের জাকি ও সিয়াম।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবিরুল।ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের বিজন রায় এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাফি হোসেন।পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাধারণ শিক্ষার্থীরা ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে।প্রক্টর ডক্টর শাহাদাৎ হোসেন আজাদ এ প্রতিবেদককে জানান, ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস।প্রতিষ্টা বার্ষিকী দিবসের পূর্ব দিনে এমন ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।তিনি আরো বলেন,এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা