ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ৪:৯
করোনার দাপট বেড়েই চলেছে ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ‍আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের বড়বিলা এলাকার জরিনা (৩৫), ফেরদৌস আলম (৩৫) ও শম্ভুগঞ্জের আব্দুল কুদ্দুস (৮০), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা রইসুদ্দিন (৬৫) এবং টাংগাইলের খুকী বেগম (৭০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আকুয়া এলাকার মিতু (১৫), রোজিনা খাতুন (৬৫), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০) ও লুতফা (৫০) এবং নেত্রকোনার কেন্দুয়ার নার্গিস (৫০)।
 
ডা. মো. মহিউদ্দিন খান আরো জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১১ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২১জন। এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৭ হাজার ৮৫০ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০জন। বাকি ৪ হাজার ৯০০ রোগী এখনো জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান