ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় চাঁদাবাজি মামলায় দু‍ই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ৪:১১

খুলনার ডুমুরিয়ায় চাদাঁবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চাঁদা নেয়া ৫ লাখ টাকাও উদ্ধার করা হয়।

খুলনার পুলিশ সুপার মো. মাহাবুব হাসান বলেন, ডুমুরিয়া থানার আন্দুলিয়া গ্রামে কুয়েত প্রবসী একজনের স্ত্রীর সাথে পাশের গ্রাম রঘুনাথপুরের বকুল সরদারের অনৈতিক সম্পর্কের অভিযোগে আন্দুলিয়া গ্রামের ইউপি সদস্য জিএম মনিরুজ্জামান মনি ও ইউপি সদস্য আব্দুল হক আকুঞ্জীসহ ৫-৬ জন গত রোববার রাতে ওই দুজনকে এক ঘরে আটকে রাখে। পরে গভীর রাতে ওই দুই মেম্বারের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদার বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে বকুল সরদারের ভাই বাদী হয়ে ৬ জনের নামোল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় গত সোমবার রাতে পুলিশ ইউপি সদস্য জিএম মনিরুজ্জামান মনি (৪৭), ইউপি সদস্য আব্দুল হক আকুঞ্জী (৫০) ‍এবং জিএম রাসেলকে (৩২) গ্রেফতার করে। এ সময়ে তাদের কাছ থেকে চাদাঁর ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
 
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, এজাহারনামীয় তিনজনকে গ্রহণকৃত চাঁদার ৫ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা