শিবচরে ডাকাতিঃ গনপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় ২ টি মামলা
মাদারীপুর জেলার শিবচরে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাতদলের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শিবচর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।বুধবার (২২ নভেম্বর) শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. গোলজার আলম বাদী হয়ে অজ্ঞাত তিনশতাধিক ব্যক্তির নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া ডাকাতির ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার বাদী হয়ে ডাকাতির অপর মামলা দায়ের করেন।
শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) মো.গোলজার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।শিবচর থানা সূত্রে জানা গেছে,শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সোমবার দিবাগত ভোর রাতে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে গনপিটুনি দেয়। খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে মিরজন নামের একজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহতাবস্থায় আচমত আলী বেপারী ওরফে হাসমতকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে ওই দিন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং ভুক্তভোগী বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেছে।
এদিকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) নামের আটককৃত দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো.গোলজার আলম বলেন,'ডাকাতি এবং গনপিটুনিতে নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। তার একটি হত্যা মামলা। যেখানে অজ্ঞাত তিনশতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ
Link Copied