ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে আহত ৫


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৩:৫৯

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন জেলে আহত হয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষ আছলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারির নিকট অভিযোগ করেছেন।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন হাজিরহাট ঘাটের মাথায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুব কবির বলেন, ভর্তি হওয়া জেলেদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।চিকিৎসাধীন জেলে শুক্কুর মাঝি বলেন, আমরা প্রতিদিনের মতো ভোরবেলা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছি। কিছুক্ষণ পরে হারুন মাঝি আমাদের জালের পাশদিয়ে জাল পাতা শুরু করে। একপর্যায় জালের সাথে জাল মিলে আটকিয়ে যায় এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে যারযার মতো চলে যায়।

তিনি বলেন, জাল তুলে ট্রলার নিয়ে ঘাটে আসলে হারুন মাঝি, রাকিব দেওয়ান, হৃদয়, শামিমসহ জয়নাল মিয়ার (কুট্টি জয়নাল) মাছের গদির ৮ থেকে ১০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। বিনাকারণে পূর্বপরিকল্পিত ভাবে এ হামলার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগী শুক্কুর মাঝি।

অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে হারুন মাঝি বলেন, ওদের খামখেয়ালির কারনে আমাদের কিছু জাল নষ্ট হয়েছে। এ নিয়ে শুধু কথার কাটাকাটি হয়েছে বলে জানান অভিযুক্ত হারুন মাঝি।ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি বলেন এ ঘটনায় থানায় মামলা করতে নিষেধ করা হয়েছে।  এখন আহতদের চিকিৎসা চলছে।তাঁরা সুস্থ হলে স্থানীয়ভাবে হামলার ঘটনার মীমাংসার করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ